POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে প্রথমবারের মতো মিনি ম্যারাথন, অংশ নিলেন ৭৫৬ প্রতিযোগী

মো. হোসেন বেপারী | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ১১:৫২ পূর্বাহ্ণ

‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারাথন শুরু হয়ে হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতাটি সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান সেলিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন এ আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরির প্রথম তিনজনকে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল প্রদান করা হয়। এছাড়া প্রতিটি গ্রুপের আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল দেওয়া হয়। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন বিজয়ী ও অন্যান্য প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। এর মাধ্যমে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় মানুষকে উৎসাহিত করার পাশাপাশি একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন