POPULAR BD NEWS
Popular BD News Logo

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ১১:৫২ অপরাহ্ণ

​ঢাকার মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে চলমান সিটি ক্লাব একাডেমি কাপ ইউ-১৮ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২৬-এ দারুণ নৈপুণ্য দেখিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী বনানী স্পোর্টস এরেকিনাকে বড় ব্যবধানে পরাজিত করে দলটি এই গৌরব অর্জন করে।

​ম্যাচের সংক্ষিপ্ত হাইলাইটস।

​প্রতিপক্ষ: বনানী স্পোর্টস এরেকিনা ১৭৩ রান।

​বোলিং স্টার: মিহাদ খান ২০ রান দিয়ে ৪ উইকেট।

​ব্যাটিং ঝড়: শামীম ৩৫ বলে ৭১ রান, ম্যাচসেরা ও অধিনায়ক রাতুল ২৪ বলে ৪০ রান।

​জয়: ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান সহজ জয়।

​গ্রুপ পর্ব: ৪ ম্যাচে ৩ জয় ও ১ বৃষ্টিবহুল ম্যাচসহ মোট ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা।

​মাঠে সশরীরে উপস্থিত থেকে দল পরিচালনা ও অনুপ্রেরণা জোগান ক্লিন চাঁদপুরের প্রধান সমন্বয়ক ও সাধারণ সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেল, ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল খান এবং প্রধান কোচ পলাশ কুমার সোম।

এছাড়া মুঠোফোনে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানান প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

​কোয়ার্টার ফাইনালেও এই জয়যাত্রা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন