POPULAR BD NEWS
Popular BD News Logo

শারমিন আক্তারের ‘মনের ভাবনা’

শারমিন আক্তার | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০ | সময়: ১২:৫০ অপরাহ্ণ
মনের ভাবনা
সকল ভাবনা দিলাম উড়িয়ে
মনকে দিলাম হালকা করে।
ফেলে দেয়া ভাবনাগুলো
মনের মধ্যে আবেগ ভাসে।
সিদ্ধান্ত তবু নিতে হয়,
ফেলে আসা ভাবনাগুলো
কুড়িয়ে নিতে হয়।
সকলের ভাবনা, সকলের কাছে
আমার ভাবনা- আমার কাছে।
স্বপ্ন গুলো পূরণ করতে হলে
মনে মধ্যে ভাবনাগুলো
কুড়িয়ে নিতে হয়।
সৎ ভাবনা পূরণ হবে
কষ্ট হলেও সফল হবে।
মনের মধ্যে আশা জাগে
ভাবনার অঙ্গীকার পূরণ হবে।
একদিন হবে হবেই জয়,
মনের মধ্যে ভাবনা গুলোর
আশা পূরণ হয়।
শিক্ষার্থী, বাংলা বিভাগ, চাঁদপুর সরকারী কলেজ
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন