হাজীগঞ্জ ডিগ্রি কলেজের যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন।
সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান আলোচনা সভায় আরো বক্তব্য দেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মো. এয়াসিন মিয়া, মো. কামরুল হাসান ও প্রভাষক শাহ এমরান অন্যান্য শিক্ষক। বক্তব্যে জাতীয় ঐক্য, দেশপ্রেম, দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
বক্তারা বলেন, ইতিহাসচর্চা শুধু অতীতকে জানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করে। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা, দেশপ্রেম ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া’সহ সকল শহীদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন। এসময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।