POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬ | সময়: ৬:২৪ অপরাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আকবর হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল মোল্লা ও সাধারণ সম্পাদক রাসেল মিয়া।

আলোচনা সভায় অতিথিরা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরা এবং ইতিহাস চর্চার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জান্নাতুল নাঈম ও শিরিন আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মিয়াজী এবং বিএনপি নেতা ইমান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন