চাঁদপুরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চিকিৎসা ক্যাম্পে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাদের পরিবারের সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মাজহারুল হক চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, স্টাফ ও নার্স চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
চলতি বছরে এটি প্রেসক্লাবের দ্বিতীয়বারের মতো মেডিকেল ক্যাম্প বলে জানিয়েছেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।