POPULAR BD NEWS
Popular BD News Logo

কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের

মাহফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬ | সময়: ৯:৫৫ পূর্বাহ্ণ

কাতার যাওয়ার দিন তারিখ প্রায়ই চুড়ান্ত। আর মাত্র ১২ দিন পর ১৫ নভেম্বর কাতারের উদ্দেশ্য যাওয়ার কথা ছিল মোঃ তরিক (৩২) নামক যুবকের। স্ত্রী সন্তান ও বাবা -মায়ের স্বপ্ন ছিল তরিকের পাঠানো টাকা দিয়ে বাড়ী গাড়ী করবে। কিন্তু বিধাতার নিয়তির কাছে হার মানতে হলো তরিকের।

একটি মোটরসাইকেলের ধাক্কায় তার তাজা প্রাণ মুহুর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। পরিবারের সকল স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত তরিক মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে তরিক ওইদিন সকালে মতলবের ডিংগাভাংগা নিজ বাড়ী থেকে বাইসাইকেল চালিয়ে হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামে তার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।

মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতিতে চালিয়ে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়।

সাথে সাথে তরিক রাস্তায় ছিটকে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয় এলাকাবাসী সাথে সাথে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তার পরিচয় পাওয়া গেছে। তার নাম মোস্তাফিজুর রহমান (২২),পিতা-বাবুল প্রধানিয়া, মাতা- শাহিনুর বেগম, গ্রাম- মকুন্দশার।

এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র গেছে,তরিক চলতি মাসের ১৫ তারিখ কাতার যাওয়ার সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে ছিল।নিয়তির কি পরিহাস ১২ দিন আগেই দুর্ঘটনায় পাণ দিতে হলো তাকে।তরিকের মৃত্যুতে পরিবার পরিজন ছাড়াও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন