POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো. হোসেন বেপারী | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬ | সময়: ২:১২ অপরাহ্ণ

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্সবিহীনভাবে দাঁতের মাজন তৈরি ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ওয়্যারলেস বাজার ও তরপুরচণ্ডী এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করা, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া দাঁতের মাজন তৈরি ও বিক্রির অভিযোগে ‘রিফাত নিমের মাজন’ ও ‘রিয়াদ দাঁতের মাজন কেভ’ প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্টরা। একই সঙ্গে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন