POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা

শাহরাস্তি প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬ | সময়: ১০:০৩ পূর্বাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৩টি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

আজ ২ নভেম্বর তিনি উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়, খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মনিরা আজিম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সহকারী পরিদর্শক মোঃ আজিজুল হক।

পরিদর্শনকালে তিনি প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সভাপতিত্বে শিক্ষকমণ্ডলীর সাথে একাডেমিক বিষয়ে মতবিনিময় করেন। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে ফলাফল উন্নয়নের কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।

তিনি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার এবং বিজ্ঞানাগার পরিদর্শন করে ল্যাবের ব্যবহার বাড়াতে নির্দেশনা দেন।

এছাড়া তিনি—- অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়া,- শিক্ষার্থীদের ভাগ করে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করা,
শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ,- দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস,- শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি,- মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন,
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬, নতুন কুঁড়ি, গ্রীষ্মকালীন ক্রীড়া, নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা,- ডিবেট ক্লাব, বিজ্ঞান মেলা, লাইব্রেরি সচল রাখা,- বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন