POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত

মো.ফয়সাল আহমদ | প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬ | সময়: ১১:১৫ অপরাহ্ণ

শাহরাস্তিতে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শাহরাস্তি পৌর প্রশাসক মনিরা খাতুন।

সোমবার (২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুনের সভাপতিত্বে পৌর প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঠাকুর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত থেকে যানজট নিরসনে নিজেদের মতামত তুলে ধরেন।

সবার মতামতের ভিত্তিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে মালামাল লোড-আনলোডের কাজ সম্পন্ন করতে হবে। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং বন্ধ করা এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কার্যক্রম নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল, পৌর প্রকৌশলী মাহবুব হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মসিউর রহমান, উপ সহকারী প্রকৌশলী নোমান হোসেন, ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক গনি, পৌর প্রধান অফিস সহকারী নজরুল ইসলামসহ বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে যানজট অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন