POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬ | সময়: ৭:৪২ অপরাহ্ণ

কচুয়ায় এক লন্ডন প্রবাসীর বাড়ির পুকুরের মাছ ও গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে কচুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং কচুয়া দক্ষিণ সদর ইউনিয়নের হোসেনপুর খন্দকার বাড়িতে। হোসেনপুর খন্দকার বাড়ির মরহুম খন্দকার শাহজাহান সাহেবের ছেলে খন্দকার কামরুল হাসান (সোহেল) দীর্ঘ ২৬ বছর লন্ডল প্রবাসী। তাদের অনুপস্থিতিতে  বাড়িতে থাকা কয়েকটি গাছ কেটে নিয়ে যায় এবং বসত বাড়ির ৩ টি পুকুরের মাছ জোরপূর্বক ভাবে লুটে নিয়ে যায়  কচুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাওহিদুল ইসলাম ও তার পিতা আজিজ মাষ্টার ওরফে আজু মাষ্টার এবং আলাউদ্দিন।
‎
‎লন্ডন প্রবাসী কামরুল হাসান সোহেল মুঠোফোনে জানান,আমার পরিবারের কেউ বাড়িতে থাকে না।ছোট বোনটি কুমিল্লায় থাকে।এ সুযোগে গ্রামের বাড়ির ৩ টি পুকুরের মাছ ও কয়েকটি গাছ কেটে নিয়ে যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাওহীদ এবং তার পিতা আজিজ মাষ্টার ওরফে আজু মাষ্টার ও আলাউদ্দিন । তারা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমার ছোট বোনকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি।কিন্তু সে তাদের ভয়ে নিরুপায় হয়ে থানায় যায় নি।
‎
‎এ ঘটনায় আমার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবাসে থেকে নিজের পৈতৃক বাড়ি ও সম্পদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।
‎এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন