POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ট্রেনের ধাক্কায় পিকআপের চালক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২০ | সময়: ১১:৪১ অপরাহ্ণ

শাহরাস্তিতে ট্রেনের ধাক্কায় পিকআপের চালক নিহত ও হেলপার আহত হয়েছে৷

মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় উপজেলার কাঁকৈরতলা টু শাহরাস্তি বাজার রোডের বরুলিয়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। শাহরাস্তি বাজার অভিমুখি একটি মিনি পিকআপ রাস্তা পার হওয়ার সময় রেল ক্রসিংয়ে আটকা পড়ে। এ সময়  চাঁদপুর হতে চট্টগ্রাম অভিমুখি সাগরিকা এক্সপ্রেস এসে ধাক্কা দেয়।
নিহত পিকআপ মালিক ও চালক শাহাদাৎ হোসেনের (৩৮) ৷ হেলপার মোঃ আনোয়ার হোসেনকে (৩৮) উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে৷

নিহত চালক শাহাদাৎ উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নায়নগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন