POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮১ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

রবিবার (​১ নভেম্বর) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে উপজেলার সুগন্ধি এলাকা থেকে ৭৬ পিস ইয়াবাসহ মো. সাইফুল সরকার, মো. আফসার উদ্দিন বেপারী ও মো. শাহ আলমকে এবং বেলতলী বাজার এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মো. জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানার এমন অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন