POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬ | সময়: ২:০৬ অপরাহ্ণ

চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে শহরের বিপনীবাগ একটি সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ফাউন্ডেশনের সাবেক সভাপতি হাফেজ আহমেদ।

নতুন এই কমিটির সভাপতি হলেন-অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন শেখ, মো. মুনির চৌধুরী, মোহাম্মদ শফিকুর রহমান মিজি, অধ্যাপক ডাঃ মো. সাইফুল ইসলাম পাটওয়ারী (সোহেল), মিজানুর রহমান (প্রধান শিক্ষক), অধ্যাপক মো. ফিরোজ আলম চৌধুরী।

সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মো. আবু জাফর গাজী, মো. সাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান পাটওয়ারী, অর্থ সম্পাদক মো. আরিফ উল্যাহ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন ভূ্ইঁয়া, সহ-দপ্তর সম্পাদক মো. জিয়াউদ্দিন বাবুল, প্রচার সম্পাদক মো. মোতাহের হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মাঈনুদ্দিন পাটওয়ারী।

প্রকাশনা সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, মহিলা সম্পাদিকা কাজী সুরাইয়া বেগম, সমাজ কল্যাণ সম্পাদক শামীমা নাসরীন আঁখি, সাংস্কৃতিক সম্পাদক মো. শরীফ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড. শেখ মো. জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ মিয়া (আরিফ), আইন বিষয়ক সম্পাদক এড মো. এমরান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।

কার্যকরী সদস্যরা হলেন-মো. আবুল কালাম ভূঁইয়া, হাফেজ আহমেদ, মো. মহসিন পাঠান, অ্যাড. মো. আবু তাহের তালুকদার, মো. নূর নবী জমাদার, মো. হারুন রশীদ মোল্লা, আলী আক্কাস মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, মো. শামসুদ্দিন ও মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. আবুল কালাম ভূঁইয়াকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আর নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন ফাউন্ডেশনের নেতারা।

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সাবেক সভাপতি হাফেজ আহমেদ কমিটি ঘোষণার পর ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নতুন কমিটির সদস্যদেরকে আন্তরিক হয়ে দায়িত্ব পালনের আহবান জানানা।

নবাগত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী বক্তব্যে বলেন, তিনি চেষ্টা করবেন তাঁর উপর দায়িত্ব পালনে সচেষ্ট থাকা। তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আগ্রহী। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ নবাগত সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন বক্তব্য দেন। তিনি বলেন, ২৬ বছর পূর্বে ফরিদগঞ্জ ফাউন্ডেশন গঠনের স্বপ্ন দেখেন। সে আলোকে মরহুম ইকরাম চৌধুরীসহ বিগত দিনে অনেক কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। বিগত দিনে প্রতিটি কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা পেয়েছেন। নতুন করে যে দায়িত্ব দেয়া হয়েছে, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ফাউন্ডেশনের সকল সদস্যে হাত তার ওপর ছায়া হয়ে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটি উদ্যোগ সফল হবে।

সবশেষে ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং অন্যান্য সদস্যদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন