POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য

মো. ফয়সাল আহমদ | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬ | সময়: ১০:০৪ অপরাহ্ণ

গত ২০ বছরের মধ্যে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় নেমে এসেছে। এবারের ফলাফলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৬ টি কলেজের অর্ধেকের বেশি পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

শাহরাস্তি উপজেলায় এইচএসসি পরীক্ষার পাশের হার ৪৪.৮৮ ভাগ। ফলাফল বিপর্যয়ের মধ্যে আশার আলো দেখাচ্ছে সুচিপাড়া ডিগ্রি কলেজের পরিক্ষার্থীরা সেখানে ৭০.১১ পাশের হার নিয়ে উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা।

এবছরে উপজেলা থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে সুচিপাড়া ডিগ্রি কলেজ থেকে। চিতোষী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে চলতে থাকা বিরোধের চিত্র ফুটে উঠেছে পরিক্ষার ফলাফলে। এবারের এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন ২৫. ৮৪ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এছাড়াও উপজেলার একমাত্র করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে পাশ করেছ ২৬.৫৯ ভাগ শিক্ষার্থী। বিগত বছরগুলোর তুলনায় এবারে ভরাডুবি হয়েছে এই কলেজের শিক্ষার্থীদের। একইভাবে হতাশা জনক ফলাফল করেছে মেহের ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাদের ৪০.৩২ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হলেও জিপিএ ফাইভ পায়নি কেউ।
এছাড়াও চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৬২.৩২ ও খিলা বাজার স্কুল এন্ড কলেজ থেকে ৪৮.১০ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন