POPULAR BD NEWS
Popular BD News Logo

সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ

হাবিবুর রহমান | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬ | সময়: ৮:১৫ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. আহসান হাবীব ভুঁইয়া।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তিনি ওয়ার্ডের লক্ষ্মীপুর আনন্দ বাজার ও আন্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মো. আহসান হাবীব ভুঁইয়া বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার চেষ্টা করব। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরি করা হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

আহসান হাবীব বলেন, ওয়ার্ডের মানুষের সঙ্গে পরামর্শ করে এলাকার প্রয়োজনীয় সমস্যাগুলো চিহ্নিত করা হবে। সাধারণ মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন