POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬ | সময়: ১০:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গত ২৯ অক্টোবর সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্্যালি ও হাত ধোঁয়া অনুশীলন অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন,হাত ধোয়ার গুরুত্ব আবশ্যিক। সুস্থ জীবনযাপন করতে, নিজেকে রোগমুক্ত রাখতে নিয়ম মেনে হাত ধোয়া খুবই জরুরী এবং এর বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্রধর, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, সমবায় অফিসার মো: আসলাম মিয়া, পরিসংখ্যান অফিসার মাসুদ আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন