POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস

কামরুজ্জামান টুটুল | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬ | সময়: ১০:২৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দিনব্যাপী উপজেলার বাকিলা ইউনিয়ন ও দ্বাদশগ্রাম ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট এবং তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামে ও দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজসংলগ্ন নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ড্রেজার পাইপ ও মেশিনের সন্ধান পাওয়া যায়।

অভিযানকালে ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি। তবে স্থানীয় উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দিনের বেলায় ড্রেজার পাইপ ও মেশিন স্থাপন করে রাখা হয়। রাতের আঁধারে এসব মেশিন চালু করে পাইপের মাধ্যমে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে অন্যত্র পরিবহন করা হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে। এর ফলে পার্শ্ববর্তী কৃষিজমি ধসে পড়ছে এবং জমির স্বাভাবিক অবস্থা ও উর্বরতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

নিবর্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মো. ওমর সানী আকন জানান, অভিযান পরিচালনা কালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া না দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। কৃষিজমির উর্বরতা ধরে রাখতে কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন