মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মতলব স্পোটিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দায়িত্ব পেয়েছেন মো. মোস্তফা আকবর রিসাত।
২০২৬-২০২৭ সেশনের ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. মোস্তফা আকবর রিসাতকে দায়িত্ব দেয়ায় কার্যকরী কমিটির সভাপতি মো. ফয়সাল খন্দকার এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।
সে মতলব পৌরসভার পূর্ব কলাদীর মোস্তফা কামাল রনির ছেলে।
মোস্তফা আকবর রিসাত বলেন,সামাজিক অবক্ষয় দুর করতে হলে ক্লাবের মাধ্যমে নিজেকে পরিচয্যা করতে হবে।যেমন খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনের প্রতি আগ্রহী হতে হবে।
ক্লাবের সদস্যদের প্রধান কাজ হলো ক্লাবের গঠনতন্ত্র বা উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা এবং সংগঠনের স্বার্থ রক্ষা করা।