POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌরসভা ও ১১ নং ওয়ার্ড বিএনপির,অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬ | সময়: ৫:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা ও পৌর ১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ১১ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে মশার ওষুধ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু,সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন খন্দকার,প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান,যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হান্নান সরকার,যুবদলের সদস্য জসিম চৌধুরী,পৌর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রকিবসহ ওয়ার্ড বিএনপি,ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন