POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সভাপতি সিয়াম, সম্পাদক সাব্বির

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ২৬ অক্টোবর চাঁদপুরের স্থানীয় মজলিস মিলনায়তনে সহযোগী সদস্য সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুদ্দিন আহমদ। কমিটির সভাপতি:করা হয় আব্দুল্লাহ আল সিয়াম সাধারণ সম্পাদক করা হয় এইচ এম সাব্বির হোসাইনকে।

উক্ত সহযোগী সদস্য সমাবেশে শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও খেলাফত মজলিস চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সমাপনী অধিবেশনে আব্দুল্লাহ আল সিয়ামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুদ্দিন আহমদ।

শাখা সেক্রেটারি এইচ এম সাব্বির হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি ও খেলাফত মজলিস চাঁদপুর জেলা সহসাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, সংগঠন প্রাক্তন জেলা সভাপতি এস এম সুলতান আহমদ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন