POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে জমি নিয়ে বিরোধে কবরস্থানে দাফনে বাঁধা, ঠাঁই হলো বাড়ির উঠানে

মো. ফয়সাল আহমদ | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬ | সময়: ৯:৩৫ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার ৮৫ বছর বয়সী নুরুল ইসলামের শেষ যাত্রা কবরস্থানে না হয়ে হয়েছে বাড়ির আঙিনায়। রবিবার আসরের পর জানাজা শেষে দাফনের কথা থাকলেও বাঁধার মুখে পড়ে বাদ এশা দাফনের সময় নির্ধারণ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলা কুলশী মিয়াজী বাড়ির নুরুল ইসলাম মিয়াজী রবিবার (২৫ অক্টোবর,২০২৬) সকাল ১১ টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নিলে বাড়ির মো. আলমের পরিবারের সদস্যরা বাঁধা দেয়। ঘটনার সংবাদ জানতে পেরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। শেষ পর্যন্ত কোন প্রকার সমাধান না হওয়ায় মৃত নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় তাকে দাফনের সিদ্ধান্ত নেয়। নুরুল ইসলামের ভাগিনা খোকন পাটোয়ারী জানান, তার মামার ৫ মেয়ে কোন ছেলে নেই। দীর্ঘদিনের পারিবারিক গোরস্থানে পূর্বপুরুষদের সমাহিত করা হয়েছে। ঘটনাটি বিব্রতকর বিধায় বাড়াবাড়ি না করে বাড়ির আঙিনায় দাফনের সীমান্ত নেয়া হয়েছে। ভাতিজা মাহবুবুর আলম বলেন এটি আমাদের পারিবারিক গোরস্থান, মো. আলম কিছুদিন পূর্বে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন কিন্তু আদালত কোন নিষেধাজ্ঞা অথবা রায় দেননি। প্রবাসী মো. আলম সম্পত্তি দাবি করে মুঠোফোনে জানান, উক্ত সম্পত্তি নিয়ে পাকিস্তান আমল থেকে বিরোধ চলছে। মৃত নুরুল ইসলাম জীবিত অবস্থায় তাকে মারতে এসেছেন এমনকি তার সম্পত্তির ধান নষ্ট করেছেন। এজন্য তিনি বিষয়টি মানবিক বিবেচনায় নিতে পারেনি। সরেজমিনে গিয়ে দেখা যায় বাদ এশা নুরুল ইসলামের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন