POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ শাশুড়ি দিবস

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬ | সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ

পরিবারে মা-বাবা, ভাই-বোন ও নিজের স্ত্রী-সন্তানের পাশাপাশি এমন কিছু মানুষ থাকেন, যারা পরিবারের সদস্য না হয়েও একটি সুখী পরিবার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের মধ্যে শ্বশুর-শাশুড়ি অন্যতম।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় শাশুড়ি দিবস। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।

প্রতিবছর অক্টোবর মাসের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্‌যাপন এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের কথা উল্লেখ রয়েছে।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। তাঁদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ এই দিবস।

দিবসটি উদ্‌যাপনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা, একসঙ্গে সময় কাটানো কিংবা তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন