POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬ | সময়: ৬:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের বাগাদী গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে গেছে। রাতের আঁধারে এই নাশকতার ঘটনা ঘটে। এ বিষয়ে শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

​তিনি জানান, ব্যাংকের দ্বিতীয় তলার আবাসিক কক্ষগুলোতে রাত ৩ টায় ওই ব্যাংকের জানালার গ্লাস ভেঙে ভেতরে পেট্রলবোতল জাতীয় কিছু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাংকের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

​ঘটনা সম্পর্কে গ্রামীণ ব্যাংক শাখার অফিস সহকারী নিত্য হাওলাদার জানান, রাতের বেলা হঠাৎ করেই জানালা দিয়ে আগুন ছড়াতে দেখে তারা দ্রুত বাইরে বের হয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে ৯৯৯ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক দুই লক্ষ টাকার আসবাবপত্র ও অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​এদিকে, ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল কবির ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানান পুলিশ প্রশাসন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন