POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬ | সময়: ১২:৫৮ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘মতলব ক্রিকেট একাডেমীর ১১ সদস্যের (২০২৬–২৮ ইং) কমিটি গঠন করা হয়েছে । শুক্রবার (২৩ অক্টোবর)রাত সাড়ে ৭টায় মতলব কমিউনিটি সেন্টারে

মতলব ক্রিকেট একাডেমীর সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোদাচ্ছের হোসেন পাটোয়ারী।
১১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটিতে যারা রয়েছেন তারা হলেন সভাপতি শরীফ উল্লাহ টিটু,সাধারণ সম্পাদক জুয়েল হোসেন।
অন্যান্য পদে রয়েছেন: সহ-সভাপতি: উত্তম কুমার ঘোষ,
যুগ্ম সাধারণ সম্পাদক: পঙ্কজ সাহা, সাংগঠনিক সম্পাদক: মোঃ শামীম ভূঁইয়া ক্রীড়া সম্পাদক: সঞ্জয় সাহা, দপ্তর সম্পাদক: মোঃ রাকিবুল হাসান, প্রচার সম্পাদক: মামুনুর রশীদ সরকার মামুন কোষাধ্যক্ষ: মাহামুদুল হাসান জাহিন,  সদস্য: মুশফিক হাসান আয়ান, সদস্য: আদিল আরহাম নবগঠিত কমিটির সভাপতি মোঃ শরীফ উল্লাহ্ টিটু এবং সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন যৌথভাবে উক্ত কমিটিতে স্বাক্ষর প্রদান করেন। একাডেমীর নতুন কমিটি গঠনের ফলে মতলব অঞ্চলে উদীয়মান ক্রিকেটার তৈরি এবং ক্রীড়াঙ্গনের সার্বিক অগ্রগতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন