POPULAR BD NEWS
Popular BD News Logo

টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: October ২৩, ২০২৬ | সময়: ৬:২০ PM

চাঁদপুর সদর উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (পরানপুর-দৈলবাড়ী) এলাকায় সর্বসাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী এই ক্যাম্পের ব্যবস্থাপনা করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা শরীফ উদ্দিন।

ক্যাম্পে পরানপুর গ্রামের শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। স্থানীয় চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা।

মেম্বার পদপ্রার্থী মাওলানা শরীফ উদ্দিন বলেন, “নির্বাচিত হই বা না হই, এলাকার মানুষের সেবা করতে চাই। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। পরানপুরের খেটে খাওয়া সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসা পায়, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফ্রি মেডিকেল সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন