হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার বিকাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব রাজারগাঁও মসজিদের সামনে ওয়ার্ডের বৃদ্ধ, যুব শ্রেণির সর্বস্তরের জনগনের উপস্থিতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মোঃ বাসার বেপারীর সভাপতিত্বে ও মোঃ টিপু সুলতানের উপস্থাপনায় মতবিনিময় সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভার শুরুতে কোরআন তালাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারী। বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ ইকবাল, শেখ মোঃ বোরহান উদ্দিন, মোঃ সফিকুল ইসলাম মজুমদার, দুলাল মিজি, ডাক্তার ওমেষ, মনির হোসেন, নাজির হাওলাদার, সফিউল মিজি, নাজির খান, জাকির তালুকদার। এলাকাবাসী তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারী এলাকাবাসীর মতামত ও প্রত্যাশার কথা শোনেন। তিনি জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বলে জানা গেছে।
এলাকাবাসীর সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সমস্যা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভাকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা, আগামী দিনে রাজারগাঁও ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন জনপ্রতিনিধিরা।