POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬ | সময়: ১১:১৪ অপরাহ্ণ

জাপানি ভাষা শেখার মাধ্যমে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যাত্রা শুরু করেছে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে জাপানি ভাষার সব কোর্সে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারের টপ টেন বিল্ডিংয়ের পঞ্চম তলায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উদ্বোধন উপলক্ষে N5, N4, N3 ও JFT-সহ সকল কোর্সে ৫০ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জাপানে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা, স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (SSW) এবং ইন্টারন্যাশনাল জব ভিসারও সুযোগ রয়েছে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী ও অবসর সময়ে থাকা শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার মাধ্যমে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান বলেন, জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করাই তাঁদের মূল লক্ষ্য। এ উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাপানি ভাষা শিখতে আগ্রহীরা উদ্বোধনী উপলক্ষে ঘোষিত বিশেষ ছাড়ে কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-০১৮৬৩-৮১৬৪০২, ০১৯০১-৯৩০৮১৯

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন