মহান মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির সহধর্মিনী রুবি ইসলাম এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বাদ জোহর হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীর পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।