POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ইত্তেফাকের সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা, রক্তাক্ত জখম

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬ | সময়: ২:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলার পর সাংবাদিক মহিউদ্দিনকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে আহত সাংবাদিক মহিউদ্দিন অভিযোগ করে বলেন, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়েছেন।

তবে অভিযুক্ত কামরুল পাটোয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন