POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬ | সময়: ৮:৪০ অপরাহ্ণ

চাঁদপুরের ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইনে প্রতারণার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ নিয়ে চক্রটির মোট নয় সদস্যকে গ্রেপ্তার করা হলো।

শনিবার (১৭ অক্টোবর) পুলিশ জানায়, নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সিমকার্ডসহ আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চক্রটি ফেসবুকে ভুয়া পেজ খুলে ইলিশ মাছ, ফার্নিচার, জুতা, খেলনা ও বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। ক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়ার পর পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করত তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম মামুন ও অনিক অধিকারী। এর আগে একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা দুটি মামলা তদন্তাধীন রয়েছে। অনলাইন প্রতারণা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন