হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ ১৬ অক্টোম্বর হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলম ভূঁইয়ার ও পুলিশ পরিদর্শক তদন্ত রাজীব শর্মা এর তত্ত্বাবধানে চাঁদপুর হাজীগঞ্জ থানায় কর্মরত এস.আই নূরে আলম ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালে হাজীগঞ্জ থানাধীন পৌরসভাস্থ বদরপুর সাকিনে বটতলা মোড় অলি আহম্মেদ এর দোকানের সামনে হইতে রিয়াদ হোসেন (২৬), পিতা- মোঃ ইসমাইল হোসেন, মাতা- পেয়ারা বেগম, সাং-বেলঘর (হাটখোলা বাড়ী), কে ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে হাজীগঞ্জ থানায় মামলা নং- ২৮, তারিখ- ১৬/১০/২৬ইং, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। যথাযথ পুলিশ প্রহরায় উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।