POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬ | সময়: ১০:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে এক শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষক মো. নজরুল ইসলাম।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের খিলপাড়া এলাকার মিজি বাড়িতে শিক্ষকের নিজস্ব বসতঘরে এ ঘটনা ঘটে। গত ১৩ অক্টোবর রাত ১২টা থেকে ১৪ অক্টোবর সকাল ৬টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের তিনটি সিলিং ফ্যান এবং তিনটি সিলিং ফ্যানের কভারসহ অন্যান্য মালামাল। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন