জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মতলব পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। পরে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।
। এ বছরের জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’।