POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬ | সময়: ৯:৪৭ অপরাহ্ণ

আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতিকে সংবর্ধনা দিয়েছেন কমিটির সদস্যগণ। আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম তার নিজ এলাকা মতলব দক্ষিণ উপজেলার পয়ালী গ্রামে গতকাল রাতে তাকে ফুলের তোড়া সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জিয়াউল মোস্তফা তালুকদার, গাজী মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ লিটন সরকার, যিগ্ম সাধারণ সম্পাদক কাজী লুৎফুর রহমান, সহকারী কোষাধক্ষ্য মেসবাহ উদ্দিন প্রধানিয়া, মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল মাসুদ প্রধান,সহ মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া, শিরিনা বেগম,সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. খোকন, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক মো.বিল্লাল হোসেন,সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক জিসান,সম্মানিত সদস্য কবির, জাহাঙ্গীর, আঃ মোতালেব,পারুল।

উল্লেখ্য,গত ৪ অক্টোবর আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাকিলা ফরহাদ বানু ও সাধারণ সম্পাদক এইচ এম বেলায়েত এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন