POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬ | সময়: ৮:৫৯ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন উপজেলার আইঠা দি মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা নূরে আলম ভূঁইয়ার বড় ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিজ মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সাব্বির। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তরুণ সাব্বিরের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন