ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন।
গত ১০ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তায় বিরতিহীন ভাবে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩শ’২০ ভোটারদের মধ্যে ওর প্রয়োগ হয়েছে ১২শ’৪৭ জন। মোট ভোটের ৯৪ দশমিক ৪৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ৭৩জন ভোট প্রয়োগ করেনি।
নির্বাচনে ২১ টি পদের মধ্যে ২টি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে দপ্তর সম্পাদক পদে হানিফ প্রধান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শাহজালাল।
এছাড়া ১৯ টি পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সভাপতি পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মো.মজিবুর রহমান সরকার,চেয়ার প্রতীকে ৫১৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো.লোকমান হোসেন ছাতা প্রতিকে ৪৫২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ৩জনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭জন।যে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন মো.কালাম মিয়া, তিনি পালকি প্রতিকে ৬৮৩ ভোট পেয়ে ১ম হয়েছেন, সাইফুল ইসলাম লিংকন, জাহাজ প্রতিক নিয়ে ৪৪৫ ভোট পেয়ে ২য় হয়েছেন এবং গণেশ ভৌমিক, প্রতিক বাস ৪০৩ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
সাধার সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ ফয়সাল সরকার, প্রতিক মোরগ ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুকুল ইসলাম, প্রতিক মাছ,ভোট পেয়েছেন ৩০৪। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন হান্নান,কলস প্রতিকে ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান জাকির, প্রতিক বালতি ৫২২ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম সবুজ, প্রতিক তালা ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাসান মাহমুদ, প্রতিক দেয়াল ঘড়ি ৪০৯ ভোট পেয়েছেন। কোষাধক্ষ পদে মোঃ কামাল বেপারি ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদিন প্রতিদ্বন্দ্বী কাজী মোঃ সাখাওয়াত হোসেন , প্রতিক বই ৩৭৫ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে রেদোয়ান আহমেদ জাকির প্রতিক টেলিফোন ৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়,প্রতিদ্বন্দ্বী মাহফুজ মল্লিক, প্রতিক মাইক ভোট পেয়েছেন ২৮১। ক্রীড়া সম্পাদক পদে জুয়েল হোসেন, প্রতিক ক্রিকেট ব্যাট ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হন,নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমাছ প্রধান, প্রতিক ফুটবল ৫৫৬ ভোট পেয়েছেন।
সমাজকল্যাণ পদে মোঃ মেহেদী দেওয়ান, নারকেল গাড় প্রতীকে ৫৮৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ দাস, প্রতীক বটগাছ ৫৭২ ভোট পেয়েছেন।
হিসাব নিরীক্ষক পদে মোহাম্মদ রাফেল, ক্যালকুলেটর পদে ৭২৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রেজাউল করিম, কম্পিউটার পদে ৩৮৪ ভোট পেয়েছে।
সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন ৬ জন। তারা হলেন মোঃ জসিম উদ্দিন বাচ্চু, প্রতিক ফুলকপি, ভোট পেয়েছেন ৮৫৭,সঞ্জয় কুমার ঘোষ, প্রতীক হাতি, ভোট পেয়েছেন ৮১৩, মনসুর আহমদ, প্রতিক হরিণ, ভোট পেয়েছেন ৬৭৭,মিনহাজ হোসেন মিনার, প্রতিক ঈগল,ভোট পেয়েছেন ৬৫৬, খোকা মিয়াজী, প্রতিক বাঘ,ভোট পেয়েছেন ৫৬১,মোতালেব কাজী, প্রতি ঘোড়া,ভোট পেয়েছেন ৫৪৮।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র দে।এছাড়া সহকারে নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা যুব উন্নয়ন অফিসার ও সমবয় অফিসার।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সার্বক্ষণিক কেন্দ্র পরিদর্শন সহ মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার এম ইসমাম।যারা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক বাদল, মতলবৌরা বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও মতলব পৌর সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ গিয়াস। এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ভোট কেন্দ্র পর্যবেক্ষন করেন।
গতকাল শনিবার মধ্যে রাতে ভোট গননা শেষ হলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।