POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় ও অনুদান প্রদান

সরকার দল সর্বাত্মক সহযোগিতা করবে, অন্য কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে: ইঞ্জি মোঃ মমিনুল হক

হাসান মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬ | সময়: ৮:৫৮ অপরাহ্ণ

আসন্ন দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটিসহ হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছেন, চাঁদপুর -৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক।

তিনি তার বক্তব্য বলেন , সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা থাকবে।

সরকার দল সর্বাত্মক সহযোগিতা করবে। অন্য কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে.।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি তাঁর কার্যালয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, উপজেলার ২৯টি পূজামণ্ডপ ও বিভিন্ন হিন্দু ধর্মালম্বী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি ২৯টি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নরেশ রায় ও সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়ার সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বিশু, অর্পণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু,দপ্তর সম্পাদক সুজন দাস প্রমুখ। বক্তব্যে তাঁরা ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারীর, যুগ্ম আহবায়ক ও মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার হোসেন ভুলু মুন্সী। পূজা উদযাপন পরিষদ, উপজেলার ২৯টি পূজামণ্ডপ ও বিভিন্ন হিন্দু ধর্মালম্বী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন