POPULAR BD NEWS
Popular BD News Logo

অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬ | সময়: ১:৫৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় মেঘদাইর ডাক্তার বাড়ির পেছনে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি।এসময় সরেজমিনে পাওয়া পাইপ ও ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম গুঁড়িয়ে দেন তিনি।

‎মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মেঘদাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
‎
‎অভিযান পরিচালনাকালে প্রায় ২’শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ সময় স্পটে থাকা বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যায়।
‎
‎অভিযানের বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো.ইমাম হোসেন পাটোয়ারি বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। স্পটে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ও মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু মালমাল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন