মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার কে এম ইশমাম।
বলেন,শিক্ষগণ শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দান করেন না,বরং একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং সঠিক নৈতিক ভিত্তি তৈরি করতে সহায়তা করেন।ভবিষ্যতের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাতে মুখ্য ভূমিকা পালন করেন। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের সার্বিক সুযোগ-সুবিধা ও মর্যাদা নিশ্চিত করতে এই দিবসটি সারা বিশ্বে সচেতনতা সৃষ্টি করে।
এসময় আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচীব এমদাদ হোসেন খান, মাতলাব পৌর বিএনপি’র সভাপতি মোঃ শোয়েব সরকার,মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো:শফিকুল ইসলাম সাগর,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোঃ আব্দুল হাই।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের অধিকার, মর্যাদা, সুরক্ষা ও শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। এছাড়া বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত সুরক্ষা, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ বাড়াতে হবে।একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিবেশ তৈরি করার ওপরও গুরুত্ব দেন তারা।