চাঁদপুরের হাজীগঞ্জ থেকে শোয়াইব খাঁন চৌধুরী (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ (ছোট মসজিদ) সংলগ্ন নিজ বাসা থেকে নিচে নেমে সে আর ফিরে আসেনি। প্রায় ২ থেকে আড়াই ঘণ্টা আগে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের সময় তার পরনে ছিল কালো প্যান্ট, শ্যাওলা রঙের গেঞ্জি এবং কাঁধে ছিল পাটের তৈরি একটি স্কুল ব্যাগ।
শিশুটির মা শারমিন আক্তার হাজীগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
*যোগাযোগ: ০১৬৭৭৬৯৪১৭৩*
এছাড়া নিকটস্থ থানায় যোগাযোগ করারও অনুরোধ জানানো হয়েছে।