POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মরহুম হোসেন ইমাম হায়দারের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

কবির আহমেদ | প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০ | সময়: ৭:০২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম হোসেন ইমাম হায়দার এর ১৩ তম মৃত্যুবার্ষিকীতে সোমবার (৭ ডিসেম্বর) বাদ আছর রান্ধুনীমুড়া মুন্সী বাড়ি জামে মসজিদে স্মৃতিচারণ, মিলাদ, দোয়া ও তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

স্মৃতিচারণ বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক বিল্লাল হোসেন মজুমদার, সম্পাদক হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, সহ-সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যা মৃধা।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হারুনুর রশিদ মুন্সী, আওয়ামীলীগ নেতা অধ্যাপক স্বপন পাল, প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ শুকু মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, পৌর আওয়ামীলীগের সদস্য এবং যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান জাহিদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী ও জাকির হোসেন মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের সম্মানিত সদস্য শুকর আলম শুভ, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন তারেক, যুগল সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মরহুম এর জেষ্ঠ্য পুত্র মেহেদী হাসান ববি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহাদি। অনুষ্ঠানে মরহুম এর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা সহ বাংলাদেশ এবং বিশ্ববাসীর সুখ, সমৃদ্ধি, নিরাপদে জীবন-যাপনের জন্য বিশেষ দোয়া করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন