POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সাংবাদিক বুলবুলের বড় ভাই শাহেদ উল্যাহ্ বাদল এর দাফর সম্পন্ন

হাসান মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬ | সময়: ২:০৪ অপরাহ্ণ

হাজীগঞ্জে সাংবাদিক মোহাম্মদ উল্যাহ্ বুলবুলের বড় ভাই মো. শাহেদ উল্যাহ্ বাদল (৫৫) মৃত্যু বরন করেছেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে তিনি নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।

তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের সাহেব বাড়ির বীরমুক্তিযোদ্ধা মরহুম হাসমত উল্যাহ হাসুর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও ভাই-বোন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, এদিন রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজ বসতঘর থেকে বের হন শাহেদ উল্যাহ্ বাদল। পথে তিনি পুকুর ঘাটলায় ওজু করে মসজিদের দিকে যাওয়ার পথে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন। এসময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়।

তাৎখনিক স্থানীয়রা ছুটে এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবার, স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে সাংবাদিক বুলবুলের বড় ভাই বাদলের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

শনিবার সকাল ৯টায় নিজ বাডীর সামনে ঈদগাঁও মাঠে জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, আত্মিয স্বজন, এলাকাবাসী উপস্থিত ছিলেন।ভাইয়ের মাগফেরাত কামনায় সকলের দোয়া ছেয়েছেন, সাংবাদিক বুলবুল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন