POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬ | সময়: ১২:১৫ পূর্বাহ্ণ

সৌদি আরবের তায়েফ শহর থেকে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক প্রবাসী।

 

নিখোঁজ আরিফ আহমেদ হাজীগঞ্জ উপজেলার সাড়াসিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের তায়েফ শহরে কর্মরত ছিলেন।

 

পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

 

যদি কোনো হৃদয়বান ব্যক্তি সৌদি আরবের তায়েফ শহরে আরিফ আহমেদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে পরিবারের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন