POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

মোঃ ইউসুফ বেপারী | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬ | সময়: ৯:৩৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন।

এ সময় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান, কার্যকরী সদস্য মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, রেজাউল করিম নয়ন, সাংবাদিক মজিবুর রহমান রনি এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ, প্রচার সম্পাদক আরমান তালুকদারসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ব্যবসায়ী ও সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে হাজীগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়লে বাজারের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সভায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন