চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রত্যাশা সামাজিক ও মানবিক সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মরহুম হেকিম সফিউল্লাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মানুষের পাশে দাঁড়ানো এবং সবার জন্য সুস্থ ও সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন।
ক্যাম্পে সাধারণ মানুষের জন্য রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (প্রেশার) মাপা, চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা মানুষ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ মোঃ ওমর ফারুক খান। তিনি এমবিবিএস, পিজিটি (মেডিসিন) ও সিএমইউ (আল্ট্রা) চিকিৎসক। তিনি নিজ এলাকার মানুষের জন্য এ আয়োজনে অংশ নিয়ে আগতদের বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন।
ডাঃ মোঃ ওমর ফারুক খান ০৩ নম্বর ওয়ার্ড, ০৬ নম্বর মৈশাদী ইউনিয়নের কৃতি সন্তান। চিকিৎসাসেবার পাশাপাশি মানুষের কল্যাণে তাঁর আন্তরিক অংশগ্রহণের অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি সেবা দেন।
দিনব্যাপী আয়োজনে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা এবং ওষুধ পাওয়ার সুযোগকে তারা স্বাগত জানান।
আয়োজক প্রত্যাশা সামাজিক ও মানবিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।
মানবতার সেবায় মানুষের পাশে, সবার জন্য সুস্থ ও সুন্দর জীবন, এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উক্ত আয়োজনে প্রত্যাশা সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।