POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬ | সময়: ৪:৩১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খালেকুজ্জামান শামীম, হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষক রাশেদ গাজী, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাদেক এবং শহীদ আল্লামা ফারুকী (রহ.) মেধা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক হাছান জুলহাস।

এ সময় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি জামাল হোসেন ও সামছুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, নির্বাহী সম্পাদক এমরান হোসেন সুমনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে।

পরে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন