POPULAR BD NEWS
Popular BD News Logo

কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬ | সময়: ১১:০০ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাপরিচালক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সুজন চন্দ্র ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল কুদ্দুস মাস্টার, আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু মাহমুদ এবং শিক্ষক নেতা হাফেজ আহমদ কানছন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক কবির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোজাম্মেল হক কাজল।
এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং নিজেদের ভবিষ্যৎ গড়তে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন