পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের উত্তর শাহতলী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টায় উত্তর শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। এছাড়া দেশের বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম এতে বক্তব্য রাখবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের।
মাহফিল পরিচালনা করবেন উত্তর শাহতলী যুব সমাজের সভাপতি মো. নুরে আলম গাজী। আয়োজকরা ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।