POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রচার সম্পাদক পদে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র দাখিল

মাহফুজ মল্লিক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬ | সময়: ৯:০৬ পূর্বাহ্ণ

মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক মাহফুজ মল্লিক। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম. মুহসিনের নিকট মতলব বাজারের বনিক এবং সাংবাদিকদের সাথে নিয়ে মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের স্বত্বাধিকারী সাংবাদিক মাহফুজ মল্লিক তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় উপস্থিত ছিলেন মতলব বাজারের ব্যবসায়ী ও ঠিকাদার এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, উপজেলা অটো গাড়ী মালিক সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, ব্যবসায়ী ও কৃষক দল নেতা তাফাজ্জল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী, ব্যবসায়ী ও বিএনপি নেতা সফিক মল্লিক, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

সাংবাদিক মাহফুজ মল্লিক বলেন,আগামী ১০ অক্টোবর মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটারদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝেও বেশ প্রাণচাঞ্চলের সৃস্টি হয়েছে। মতলব বাজারের এবং বনিকদের সার্বিক উন্নয়ন করবে এমন যোগ্য প্রার্থীকেই যাচাই বাছাই করে ভোট দিয়ে নির্বাচিত করবেন এমনটাই প্রত্যাশা করছেন ভোটারেরা।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবরের নির্বাচন এমটিই প্রত্যাশা ভোটার ও সাধারণ ব্যবসায়ীদের।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন